ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় আওয়ামিলীগ নেতা হত্যাকান্ডের ঘটনায় মামলা

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ দুপুর ২:৩৩
ad003
নেত্রকোণার কেন্দুয়ায় বলাইশিমূল ইউনিয়নের বলাইশিমূল গ্রামের আওয়ামিলীগ নেতা আব্দুর রহিম হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (১৯ মে) নিহতের ছেলে আসাদুজ্জামান পিন্টু বাদী হয়ে এ মামলা দায়ের করেন । মামলা সূত্রে জানা যায়, মোট ১৩ জনের নামোল্লেখ করে  এ হত্যা মামলা দায়ের করেন তিনি । মামলায় প্রধান আসামি করা হয়েছে একই ইউনিয়নের একই গ্রামের আবদুল হেকিমের ছেলে জসিম উদ্দিনকে ।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বিবাদীদের সঙ্গে নিহতের পরিবার জমিসংক্রান্ত বিরোধ চলছিলো । এরমধ্যে গত ১৩ মে শুকানো ধান বহনকারী ঠেলাগাড়ি সাথে বৃদ্ধার ধাক্কা লাগার ঘটনা জের ধরে ১৪ মে দুইপক্ষের সংঘর্ষে  আব্দুর রহিম (৭৭) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয় এবং ১৫ মে দিবাগত ভোর রাতে আহত আব্দুর রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর কোলে ঢলে পড়েন । তিনি বলাইশিমূল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ জানান, আসামীদের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার পরিবেশ স্বাভাবিক আছে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT