বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত মেধা তালিকায় স্থান পেয়ে নলছিটির মুখ উজ্জ্বল করেছেন গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার মাসিয়া।
১৭ মে প্রকাশিত এ মেধা তালিকায় নলছিটি উপজেলা থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে সে স্থান অর্জন করে।
তানজিলা আক্তার মাসিয়া বর্তমানে গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে গোহালকাঠি গ্রামের জিয়া সিকদার ও মিতু আক্তার দম্পতির কন্যা। এছাড়াও সে কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর নাতনি।
তানজিলার এ অসাধারণ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ। পড়ালেখার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এদিকে তানজিলার এই অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।