ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ আটক ৪

author
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ ভোর ৪:৫৬
ad003
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত (২১ মে) আনুমানিক ১২:৪৫ ঘটিকার দিকে  দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া সংলগ্ন কাউন্দার চকের বিলে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওসমান গণি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাউন্দার চকের মধ্যে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে ওই দ্বন্দ্বের জেরে একদল দুষ্কৃতকারী ওসমান গণির ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজারের একটি বেসরকারি  হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই ওসমান গণি মারা যান বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে ঠিক কে বা কারা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত, তা প্রাথমিকভাবে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 

মধ্যরাতে ঘটনার পর বৃহস্পতিবার ভোর থেকে নিহতের স্বজন ও গ্রামবাসী গাউছিয়া বিশনন্দী সড়কের বড় বিনইরচর এলাকায়  আগুন জালিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে এাময় তারা একটি মটরসাইকেল পুড়িয়প দেয়। পরে সকাল ১০ টার পর পুলিশ এসে দ্রুত  আসামী গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা। 

এ ঘটনায় সন্দেভাজ ৪ জনকে আটক করেছে পুলিশ আটককৃত  রমজান(৩০) দুপ্তারা ইউনিয়নের চরপাড়া এলাকার  তমিজ উদ্দিনের ছেলে,একই  এলাকার মোঃ রহিমের ছেলে  সুমন(৩০)  মৃত রহমান আলী মুন্সীর ছেলে  সোলাইমান(৩২) ও দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকার বাচ্চুর ছেলে রমজান(৩২)। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি  বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT