বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস-২০২৬ উপলক্ষে মিডিয়া ভিশন এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
দেশের সামাজিক, সাংগঠনিক ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তিনি তরুণ সমাজকে নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তার নিরলস প্রচেষ্টা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে সাজ্জাদুল মিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এছাড়া তার নেতৃত্বে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে, যা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।
এই সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে সাজ্জাদুল মিরাজ বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি আমার সহযোদ্ধা ও তরুণ কর্মীদের ভালোবাসার ফল। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক সম্প্রীতি ও তরুণ নেতৃত্বের বিকাশে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।