ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপাড়ার খনি শ্রমিক পরিবারের পাশে জিটিসি, ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

author
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ সকাল ১০:০৯
ad003
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির সাবেক অসহায় ও দুস্থ শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

আজ শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় খনির সামনে অবস্থিত জিটিসির চ্যারিটি হোমে শতাধিক পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

জিটিসি জানায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিটিসি প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী, ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে জিটিসির উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন শ্রমিক পরিবারের সদস্যদের হাতে এ উপহার তুলে দেন।

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কার্যক্রমে নিয়োজিত জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশের একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ জিটিসি দীর্ঘদিন ধরে খনি এলাকায় নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সহায়তার পাশাপাশি সাবেক শ্রমিক পরিবারের জন্য নিয়মিত খাদ্য ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

ঈদ সামগ্রী নিতে আসা রোকন বলেন, তাঁর বাবা খনিতে কাজ করতেন। অসুস্থ হয়ে মারা যাওয়ার পর পরিবারটি বিপদে পড়ে। পরে জিটিসি তাঁকে চাকরি দেয় এবং তাঁর বোনের বিয়েতেও আর্থিক সহায়তা করে। পাশাপাশি প্রতি রমজান ও দুই ঈদে খাদ্য ও উপহার সামগ্রী দিয়ে আসছে।

সাবেক শ্রমিকের স্ত্রী রোখসানা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর তিন সন্তান নিয়ে তিনি অসহায় হয়ে পড়েন। সে সময় জিটিসি তাঁদের পাশে দাঁড়ায়। তাঁর সন্তানদের লেখাপড়ার জন্য মাসিক উপবৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি রমজান ও ঈদে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

জিটিসি সূত্রে জানা গেছে, চ্যারিটি হোমের মাধ্যমে বর্তমানে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া সপ্তাহে পাঁচ দিন খনি এলাকার মানুষের জন্য বিনা মূল্যে স্বাস্থ্য পরামর্শসেবাও চালু রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT