ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর হাবিপ্রবি'র দুটি হলের হল সুপার পরিবর্তন

author
হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ সকাল ১০:৪৩
ad003
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) শহীদ আবরার ফাহাদ হলের নতুন হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম। 

তিনি কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান এর স্থলাভিষিক্ত হয়েছেন।

অপরদিকে হাবিপ্রবি'র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল এর হল সুপার ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আবু খায়ের মোহা. মুক্তাদিরুল বারী চৌধুরী কে অব্যাহতি দিয়ে তদস্থলে কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আদনান আল বাচ্চু নিযুক্ত হয়েছেন।

২৩ মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর (৩৫ নং আইন) ১১(১২) ধারা অনুযায়ী তাদের হল সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত হল সুপারকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করতে হবে। নিয়োগের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ বাতিল করতে পারবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
২৩ মে ২০২৬ তারিখে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT