ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

author
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ সকাল ১১:৩০
ad003
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুয়ের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শনিবার (২৩ মে) ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঈদকে সামনে রেখে ভিজিএফের এই সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌর এলাকার নির্ধারিত সুবিধাভোগীদের মাঝে পর্যায়ক্রমে ভিজিএফের চাল বিতরণ করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT