গাজীপুরের শ্রীপুরে দুই হাজার স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকায় নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদ ভূঞা।
এসময় আরো উপস্থিত ছিলেন, নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেডের বাংলাদেশ অঞ্চলের পরিচালক মিস্টার লিশিয়ন, বাংলাদেশ অঞ্চলের মান নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মিস্টার জো চোয়াং লিয়ান প্রমুখসহ নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেড কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ঈদ উপহার সামগ্রী নিতে আসা স্বল্প আয়ের নারী পুরুষ সকলের চোখে মুখে ঈদের আনন্দের হাসি ছাপ দেখা গেছে।