ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ ঈদ উপহার বিতরণ

author
নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ দুপুর ১:৩০
ad003
নওগাঁয় জুলাই-২৪ এর শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। জেলার নয়টি শহীদ পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। শনিবার সকাল ১০টায় শহরের দয়ালের মোড় নওগাঁ পৌরসভা জামায়াতের অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁ জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকীব এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন, জেলা বায়তুল মাল সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কার্যপরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর আজিজ, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এসময় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT