ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে মীম নামে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
ভুক্তভোগী মীম (৪) হলেন- ভোলার চরফ্যাশন থানার নীলকুমার মুন্সিরহাট এলাকার সোহেলের মেয়ে। অন্যদিকে গ্রেফতার আসামি হলেন- পটুয়াখালী সদর থানার শেখহাটি এলাকার হাবিবুল্লাহর ছেলে মোঃ শাহ্ পরান উরপে রাকিব (২৬)। গ্রেফতার আসামি ও ভুক্তভোগী শিশুটির পরিবার উভয়েই দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি এলাকার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
শনিবার (২৩ মে) বিকেলে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি জানান, আজ বেলা ১১টা ৪৫ মিনিটের সময় গ্রেপ্তার আসামী ভুক্তভোগী শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাসা থেকে রিকশাযোগে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চন্ডীতলা মন্দির সংলগ্ন জঙ্গলের দিকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এসময় স্থানীয় এক ব্যক্তির দেওয়া তথ্যমতে র্যাব-১০ এর টহলরত টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ওই যুবককে গ্রেফতার করেন এবং শিশুটিকে উদ্ধার করে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।