ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি "ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে

author
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ দুপুর ৩:৩৬
ad003
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি- ২০২৬ ক্রিকেট এর ট্রফি উন্মোচনের এক জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্টে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন করা হয়।

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬ এর পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) জেলা কমিটির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এমএ ওহাব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদুল আলম লেবু, জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান বাবু,জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন,ক্রীড়া সংগঠক সুব্বা ,সাফাকাত সহ স্থানীয় ক্রিয়াপ্রেমী এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স  মিডিয়ার সংবাদকর্মীরা। 

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল আলিম, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুর - ই আলম, মানবাধিকার সংগঠক  এডভোকেট আরাফাত হোসেন মনু,বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান লিটন  ও জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া প্রেমি ও সুধীজন সহ চ্যাম্পিয়ন ট্রফি অংশগ্রহণকারী ৮ টি ক্রিকেট দলের খেলোয়াররা।  

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি - ২০২৬ আসছে ঈদ - উল আযহার পরের দিন জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন হয়ে দুইদিন চলবে।

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি কমিটির আয়োজনে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দুই দিনের এই আলোচিত খেলায় অংশগ্রহণ করবেন, স্বাগতিক তেঘর উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়,জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা,ভাদসা স্কুল,কেজি স্কুল,খনজনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়,মীরগ্রাম স্কুল।

বর্তমান সরকারের "ক্রিয়া হবে পেশা পরিবার পাবে ভরসা" এই শ্লোগানকে বাস্তবায়ন করতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

খেলায় চ্যাম্পিয়নস দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইসমানি দেওয়া হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT