ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ বিকেল ৪:০৪
ad003
ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রায় ৩৭ কেজি ওজনের  ৭ ফুট ৬ ইঞ্জি দৈর্ঘের বিরল 'মনিটর লিজার্ড' প্রজাতির একটি  গুইসাপ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন একটি বাগান থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা তার বাড়ি থেকে বেরিয়ে বাগানের মধ্যের হাঁটার রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। এসময় পাশের ঝোপঝাড়ের মধ্যে অস্বাভাবিক কিছু একটা নড়াচড়া দেখে তিনি সেখানে দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং দেখেন একটি ছাগলের বাচ্ছা খাচ্ছে অদ্ভুত এক প্রাণী। পরবর্তীতে তিনি আশেপাশের লোকজন জড়ো করে সেটিকে আটক করা হয়।  আটকের পরে নিশ্চিত হন এটি একটি বিরল প্রজাতির গুইসাপ। পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন গিয়ে সেটি উদ্ধার করে হেফাজতে নেয়। তাদের দাবি-এর আগে এতোবড় গুইসাপ দেখেননি কেউই।

সন্ধ্যায় ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো.মনিরুজ্জামান বলেন, এটি ‘মনিটর লিজার্ড’ বিরল প্রজাতির গুইসাপ। যা সচরাচর দেখা মেলে না। খবর পেয়ে দৌলতখান রেঞ্জের লোকজন গিয়ে উদ্ধার করে রেঞ্জ হেফাজতে রাখা  হয়েছে। গুইসাপটি পরবর্তীতে বনে অবমুক্ত করার উপযোগী হলে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। এগুলো প্রকৃতির সম্পদ,রক্ষার দায়িত্ব সকলের। মূলত খাবার খেতেই এসেই মানুষের হাতে আটক হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT