ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামু প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

গুজব, অপঃতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে

author
রামু(কক্সবাজার)প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯
ad003
রামু প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭ টায় রামু উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

রামু প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম এর  সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আহমেদ সৈয়দ ফরমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক (জাতীয় দৈনিক পূর্বকোনের রামু প্রতিনিধি) এস মোহাম্মদ হোসাইন।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন (দৈনিক সকালের সময়, কক্সবাজার প্রতিদিন), নূর মোহাম্মদ (দৈনিক বর্তমান), সহ-সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ, কক্সবাজার কন্ঠ),  সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান (আমার দেশ, দৈনিক হিমছড়ি), যুগ্ম-সাধারণ সম্পাদক আনিস নাঈম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম (দৈনিক খোলা কাগজ), অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স (দৈনিক নয়াদিগন্ত, ইনানী), ক্রীড়া সম্পাদক সাঈদুজ্জামান (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম বাবু (সিসিএন), এছাড়াও সভায় অন্যান্যদোর মাঝে বক্তব্য রাখেন, এন, এ সাগর (কক্সবাজার বার্তা), এ আর আরিফ (সিবিএন), নাসের ফয়সাল রাসেল (পালংকি নিউজ), সিরাজুল মোস্তফা আবির (চট্রগ্রাম ট্রিবিউন), উপস্থিত ছিলেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবদুল মতলব, নুরুল হাকিম, মোহাম্মদ ইকবাল, দেলোয়ার হোসেন সাঈদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের মধ্যে সাংবাদিকদের আরও সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT