ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

author
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ৭:৩৮
ad003
মাদারীপুরের কালকিনি উপজেলা সাহেবরামপুর ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর সুহিন সরদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে সাহেবরামপুর লঞ্চ টার্মিনাল সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এবং দ্রুত পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুব রহমান মুরাদ সরদার বলেন, সুহিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল বলে তার জানা নেই। তাকে এভাবে হত্যা করা হয়েছে ঘাতকরা দুটি চোখ উঠিয়ে ফেলেছে - এটি অত্যন্ত দুঃখজনক। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানান।

কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT