ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সাড়ে ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

ডেমরায় গ্রেফতার আরএফএল কোম্পানির এসআর কারাগারে

author
শাকিল আহম্মেদ, সিটি রিপোর্টার

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ৬:২৭
ad003
রাজধানীর ডেমরায় আরএফএল কোম্পানির বিজলী ক্যাবলসহ প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কোম্পানির এসআর’র বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার ওই এসআর মো. মাহবুব হাসানকে (৩০) শনিবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার দিবাগত রাতে বড়ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

 সে ডেমরার আমতলা আদর্শ রোড এলাকার বিল্লাল বেপারির বাড়ীর ভাড়াটিয়া ও কুড়িগ্রামের বাজারহাট থানার পাইকপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। এ বিষয়ে শুক্রবার রাতেই ডেমরা থানায় মাহবুবের বিরুদ্ধে মামলা করেন কোম্পানির সেন্ট্রাল প্রোটেকশন অফিসার মো. কামরুজ্জামান।
 
বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, অভিযুক্ত মাহবুব আরএফএল কোম্পানির বিজলী ক্যাবল শো-রুম থেকে পর্যায়ক্রমে ৮ লক্ষ ১৩ হাজার টাকার তার নেয় বিভিন্ন দোকানদার ও বাড়ীর মালিকদের কাছে বিক্রির উদ্দেশ্যে। 

এদিকে তার বিক্রিকে কেন্দ্র করে ওই প্রতারক সংশ্লিষ্ট গ্রাহকদের কাছ থেকে কৌশলে ১১ লক্ষ ২৯ হাজার টাকা নেয়। পরবর্তীতে চুক্তি অনুযায়ী গ্রাহকদের বিজলী ক্যাবল নামে তার সরবরাহ করেনি। 

একই সঙ্গে কোম্পানিকেও ক্যাবলের টাকা পরিশোধ করেনি। তার পরবর্তীতে এ ঘটনায় আরএফএল কোম্পানি ও গ্রাহকদের পাওনা পরিশোধের জন্য মাহবুবকে একাধিকার বলার পরও সে সকল পাওনা পরিশোধ করতে অস্বীকার করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT