ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা

author
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ৯:৪৪
ad003
সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন এবং নিম্নমানের ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) এর কলারোয়া উপজেলা শাখা ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

উপজেলা বিসিডিএসের সিনিয়র সহ-সভাপতি কাজী শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা বিসিডিএসের সভাপতি আলহাজ্ব দ্বীন আলী ও প্রধান মেহমান ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাতক্ষীরার পরিচালক বাশারাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ওসি এইচএম শাহীন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনকিলাবের সাংবাদিক জাকির হোসেন। বক্তারা ঔষধ বিক্রয় ও বিপণনে সচেতনতা, এন্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা এবং এ সংক্রান্ত নানান বিষয়ে আলোকপাত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT