ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ১০:১৩
ad003
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শিমুল হোসেন (৩৭) এর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

আজ রোববার (২৪ মে) ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে| এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে| তার স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ¯স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল| প্রায়ই শিমুল তার স্ত্রী বুলবুলির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ রয়েছে| বুলবুলির পরিবারের দাবি, শিমুল প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত| এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়।

নিহতের পিতা ইন্তাজ আলী বিশ্বাস জানান, কয়েকদিন আগে শিমুল তার মেয়েকে মারধর করলে বুলবুলি বাবার বাড়িতে চলে আসে| পরে বিভিন্নভাবে বুঝিয়ে প্রায় তিন দিন আগে আবার তাকে নিজের বাড়িতে নিয়ে যায় শিমুল| শনিবার দিবাগত গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিমুল ধারালো অস্ত্র দিয়ে বুলবুলিকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে| সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়|

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে|

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT