ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে গরু আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ কৃষক নিহত

author
মদন(নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ দুপুর ২:৫৩
ad003
নেত্রকোনার মদনে গরু আনতে গিয়ে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক বৃদ্ধ কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার বাগজান গ্রামের সামনের হাওয়ারে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ'র ছেলে।

এরশাদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একই গ্রামের নিহতের প্রতিবেশী আশরাফুল ইসলাম আকন্দ নামে এক ব্যক্তি। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়ির সামনে ঘাস খাওয়ার জন্য কৃষক আমিনুল ইসলাম এরশাদ গরু রেখে আসেন। ১০টার দিকে বৃষ্টিপাত শুরু হলে তিনি গরুগুলো বাড়ীতে আনতে যান। এরপর তিনি বজ্রপাতে আহত হন। বৃষ্টি শেষ হলে এলাকার লোকজন তাকে অজ্ঞান অবস্থা পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তার স্বজনরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম নিহতের বাড়ী পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামের একজন কৃষক মারা গিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT