ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় ১০বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

author
ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ বিকেল ৪:০০
ad003
সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘরের ভেতর থেকে তাসলিমা আক্তার (১০) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে)  রাত ১০ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর খিলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চকিয়াচাপুর খিলাকান্দা গ্রামের দিনমজুর তারা মিয়ার মেয়ে শিশু তাসলিমা আক্তার। 

শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিজেদের নিজ বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁছানো  মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার মা চিৎকার দেন।

ধর্মপাশা থানার এসআই মনিরুল ইসলাম জানান, ওই শিশুটি কি করণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি রবিবার সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT