ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলের বেতন দিয়েছে ৯৯ শতাংশের বেশি পোশাক কারখানা: বিজিএমইএ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৫ মে, ২০২৬ সকাল ৮:০৮
ad003
এপ্রিল মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।বিজ্ঞাপন

সংগঠনটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি চালু কারখানার মধ্যে ২ হাজার ১২৩টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে, যা মোটের ৯৯ দশমিক ৪৮ শতাংশ।

একই সময়ে ঈদ বোনাস পরিশোধ করেছে ২ হাজার ৫৮টি কারখানা, যা মোট কারখানার ৯৬ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ১ হাজার ২৪৩টি কারখানা, অর্থাৎ প্রায় ৫৮ শতাংশ। 

ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৯৪টি কারখানার মধ্যে এপ্রিলের বেতন পরিশোধ হয়েছে প্রায় শতভাগ, বকেয়া রয়েছে মাত্র আটটি কারখানায়। ঈদ বোনাস দিয়েছে ৯৮ শতাংশের বেশি কারখানা। তবে কিছু কারখানায় এখনও বোনাস ও অগ্রিম বেতন পরিশোধ বাকি রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলের ৩৪০টি কারখানার মধ্যে এপ্রিলের বেতন পরিশোধ করেছে ৩৩৭টি কারখানা। তবে ঈদ বোনাস ও মে মাসের অগ্রিম বেতন পরিশোধে কিছুটা পিছিয়ে রয়েছে কিছু কারখানা।

বিজিএমইএ জানিয়েছে, শ্রমিকদের সময়মতো বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে তারা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT