ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় বড় স্টেশন এলাকায় পুলিশের অভিযান, দুই কুখ্যাত চোর গ্রেপ্তার

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৫ মে, ২০২৬ সকাল ৮:১১
ad003
নেত্রকোণা পৌর শহরের সাতপাই বড় স্টেশন এলাকা থেকে পূর্বধলা থানায় চুরি মামলার দুই কুখ্যাত আসামিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— ওয়াসিম ও পাখি।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুইজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গৃহচুরির সঙ্গে জড়িত। বিশেষ করে বাসাবাড়িতে চুরি সংঘটনে তারা অত্যন্ত কৌশলী বলে পুলিশের কাছে পরিচিত। তাদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পূর্বধলা থানা পুলিশ।

রোববার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানা পুলিশ সাতপাই বড় স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হলেও তাদের সঙ্গে থাকা আরও একজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারের পর দুই আসামিকে নেত্রকোণা মডেল থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পূর্বধলা থানা পুলিশকে খবর দেওয়া হলে তাদের থানায় এনে আনুষ্ঠানিকভাবে দুই আসামিকে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT