ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি নাগরিকদের জন্য মিসর দূতাবাসের গুরত্বপূর্ণ নি‌র্দেশনা

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৬ মে, ২০২৬ ভোর ৩:৪২
ad003
ঢাকাস্থ মিসর দূতাবাসের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনাকারী বাংলাদেশি নাগরিক‌দের জন‌্য গুরত্বপূর্ণ নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

‌সোমবার (২৫ মে) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ নি‌র্দেশনা দি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে দূতাবাসের মাধ্যমে পূর্বেই ট্রানজিট ভিসা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। 

অনুগ্রহ করে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করুন: 

১. ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।

২. ভ্রমণকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

৩. ভ্রমণপথে মিশর অবশ্যই অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

৪. মিসরে প্রবেশ মিশরের অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল, যার মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকা অন্যতম।

যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে, দূতাবাস সব ভ্রমণকারীকে ভ্রমণের পূর্বেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছে।

আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগের অনু‌রোধ করে‌ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT