ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কুলিয়ারচরের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

author
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ মে, ২০২৬ ভোর ৪:০৮
ad003
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা হলরুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সরকারের বস্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

এসময় ২শ ৬৪ জন কৃষকের মধ্যে জনপ্রতি ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

আগামী ৩ মাস মানবিক সহায়তা হিসেবে এই চাল ও অর্থ পাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলে জানান, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাড়ে ৩ মাস অতিক্রম করেছে। এরই মধ্যে দেশে সরকারের সুফল বইতে শুরু করেছে। কিন্তু ষড়যন্ত্রও অব্যহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, এতো স্বল্প সময়ের মধ্যে ভৈরব ও কুলিয়ারচরে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।এর মধ্যে ভৈরব শহর রক্ষা বাধ,ভৈরব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপন, কুলিয়ারচর টেক্সটাইল টেকনিক্যাল কলেজসহ বেশ কিছু প্রকল্প রয়েছে।তাছাড়া কিশোরগঞ্জ জেলায় ১৫শ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সভাপতি মো. শাহাদত হোসেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT