ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ২৮ মে, ২০২৬ সকাল ১০:৪৪
ad003
সারা দেশের ন্যায় মাদারীপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। জেলার কেন্দ্রীয় পৌরসভা ঈদগাহ মাঠে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি মাহমুদ হাসান। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদগাহ মাঠে সমবেত হন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। শহরের বিভিন্ন এলাকায় নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে দেখা যায় সাধারণ মানুষকে।

দিনব্যাপী আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে মাদারীপুরে ঈদ উদযাপিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT