ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে

বিমানের যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও বিশেষ খাবার পরিবেশন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৮ মে, ২০২৬ দুপুর ১২:০৫
ad003
পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণ এবং উৎসবমুখর আপ্যায়নের আয়োজন করে। এ উদ্যোগ বিমানের যাত্রীসেবার মানোন্নয়ন ও আন্তরিক সেবাদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যাত্রীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় যাত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলবিনিময় অনুষ্ঠিত হয়।

এছাড়া পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে বিমানের  অভ্যন্তরীণ সকল রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেনু পরিবেশন করা হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT