ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার তজুমদ্দিনে দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড

author
ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ২৮ মে, ২০২৬ দুপুর ১২:৩৯
ad003
ভোলার তজুমদ্দিনে ১ টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ২ টি রকেট ফ্লেয়ারসহ একজন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার (২৮ মে)  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় গত ২৭ মে বুধবার রাত ১ টা থেকে ২৮ মে  বৃহস্পতিবার মধ্যরাত ১ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন এলাকার চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় পাইপ গান, ২ টি তাজা কার্তুজ ও ২ টি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত ফেরদৌস (হেজু ডাকাত) কে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT