ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে কোরবানীর পশু চামড়া নিয়ে সংঘর্ষে আহত ১০

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৯ মে, ২০২৬ দুপুর ২:৪৪
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে  কোরবানীর পশু চামড়া রাখা নিয়ে তর্কের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে টর্চ জ্বালিয়ে উপজেলার  দুর্গাপুর গ্রামের বাঘার বাড়ির গোষ্ঠী ও শরিয়তউল্লাহর গোষ্ঠীর লোকদের মধ্যে  এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও  স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘার বাড়ির মন মিয়ার দোকানের সামনে পশুর চামড়া রাখে শরিয়ত উল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল। এ সময় দোকানের সামনে পশু চামড়ার রক্ত ছড়িয়ে পড়লে বাঘার বাডির গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ করে।

এ নিয়ে বাগ বিতন্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাতে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শফিকুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের খবর  পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT