সারাদেশের ন্যায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
শনিবার (৩০ মে) সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের আওতায় চৌধুরী বাড়ি, লালপুর, পৌষপুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, প্রতিটি মানুষ তার নিজের দায়িত্ব বোধ থেকে একটি বাস যোগ্য সমাজ তৈরি করতে পারে। তার জন্য নাগরিক সচেতনতা সবচাইতে বেশী গুরুত্ব দিতে হবে। তবেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারের উপর দায়িত্ব চেপে দিলে হবে না। একজন নাগরিক হিসেবে সকলের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সকলের ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটি নিদিষ্ট স্হানে ফেলতে হবে। জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আঙ্গিনায় ও আশেপাশের জমে থাকা পানি অপসারন করতে হবে।
এসময় তিনি বলেন, প্রতিটি নাগরিক তার নিজ দায়িত্ব থেকে কাজ করলে একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে সরকারের উর্দতন কর্মকর্তা, রাজনৈতিক ও স্হানীয় নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।