ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে যথাযথ মর্যাদায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালন

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ দুপুর ১২:৩৪
ad003
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী সারাদেশের ন্যায় শনিবার (৩০ মে) নীলফামারীর সৈয়দপুরেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে স্থানীয় দলীয় কার্যালয়ে মহান এ নেতার রুহের মাগফেরাত কামনায় দোওয়া মাহফিল ও আলোচনা সভার  আয়োজন করা হয়।

বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাড. এস.এম ওবায়দুর রহমান, জিয়াউল হক জিয়া, শফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক এস.এ পারভেজ লিটন, এরশাদ হোসেন পাপ্পু, প্রভাষক শওকত হায়াত শাহ্, বিএনপি’ নেতা আবু সরকার, বিএনপি’ পৌর শাখার সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারন সম্পাদক এস.কে বাবলু প্রমূখ।

সভায় বক্তরা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানসহ তার পতœী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ফ্যাসিস্ট সসরকারের পতনের আন্দোলনে সকল শহীদ নেতা-কর্মিসহ সকলের রুহের মাগফেরাত কামনা করে বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়ার আদর্শ ধারণকারীরা কখনও দলের সাথে বেঈমানি করে না। তারা বলেন, সামনের দিনগুলোতে দলের সবাইকে সবধরণের মত্য অনৈক্য দুর করে একসাথে কাঁধ মিলিয়ে শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। এতে করে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীন পর্যায়ে দেশকে উন্নতির যে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই ধারবাহিকতা বজায় থাকবে ও দেশের উন্নয়ন হলে জাতিরও ভাগ্যের উন্নয়ন হবে।

এ দোওয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নের বিএনপি’র নেতা-কর্মিরাসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT