ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে উচ্চস্বরে মাইক বাজানো নিষেধ করায় মসজিদের ইমামকে মারধর

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ দুপুর ১২:৩৭
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে উচ্চ শব্দে  মাইক  বাজাতে নিষেধ করায় ইউসুফ আলী(৪২) নামে এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় সাইফুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ।

এ ঘটনায় শুত্রুবার রাতে গফরগাঁও থানায় সাইফুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করেন  ভুক্তভোগী ইমাম মো. ইউসুফ আলী । ঘটনাটি ঘটে শুত্রুবার সন্ধ্যা ৭টায় উপজেলার যশরা ইউনিয়নের বখোরা এলাকার চৌরাস্তা জামে মসজিদের সামনে । ভুক্তভোগী মসজিদের ইমাম ইউসুফ আলী  দারুল হুদা মহিউসসুন্নাহ পুখুরিয়া মদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক ও  উপজেলার যশরা ইউনিয়নের বখোরা চৌরাস্তা জামে  মসজিদে ইমামতি করেন। সাইফুল ইসলাম ঐ এলাকার মৃত করিম মাস্টারের ছেলে ।  

এদিকে, এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে গফরগাঁও পৌর এলাকার জামতলা মোড়ে ইউসুফ আলী ইমামের উপর  হামলাকারীদের দ্রুত গ্রেফপ্তার ও বিচারের দাবীতে  বিক্ষোভ  সমাবেশ করেছেন মসজিদের ইমাম ও আলেমরা। এসময় অভিযুক্ত সাইফুল ইসলামকে অবিলম্বে  গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবি জানান তারা।

জানা যায় ,মাগরিবের নামাজ চলাকালীন সময়ে মসজিদের সামনেই  মেলার মাইক বাজাচ্ছিল একদল যুবক । নামাজ শেষে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ সাহেব নামাজের সময় এভাবে উচ্চস্বরে মাইক বাজানোর বিষয়ে  কথা বলতে গেলে সাইফুল ইসলামের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। এর জেরে এক পর্যায়ে সাইফুল ইসলাম এক যুবক  পাশের দোকান থেকে রড এনে ইমামকে আঘাত করে । রডের আঘাতে তার ডান চোখে গুরুতর জখম হয় । পরে স্থানীরা ইমাম ইউসুফ আলীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।
 
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ইমাম সাহেবকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্তদের সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।
 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT