ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

author
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ দুপুর ১২:৩৯
ad003
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ৪টায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এমপি। সভায় সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাব উদ্দিন সাবু।

এ উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়। এ ছাড়া শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT