ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে সিএনজি, মোটর সাইকেল ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১, আহত-৩

author
রামু(কক্সবাজার)প্রতিনিধি

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ দুপুর ১২:৪২
ad003
কক্সবাজার-ঈদগাঁও সড়কের পানিরছড়া থেকে রামুতে যাওয়ার পথে মোটর সাইকেল সিএনজি ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার রামু উপজেলার রশিদ নগর থলিয়াঘোনা ৬নং ওয়ার্ডের বাসিন্দা। সে ঐ এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

রামু হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে দ্রুতগতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা এবং প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা খালেদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হন। আহতদের কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে  লাশ উদ্ধার করেন। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে জানা যায়। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তুলাবাগান হাইওয়ে থানার পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT