ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ব্যবসায়ী ও বিএনপি নেতার নামে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন

author
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ দুপুর ১:০২
ad003
লক্ষ্মীপুরের উত্তর জয়পুরে ব্যবসায়ী আনোয়ার হোসেনের নামে মিথ্যা ও ভিত্তিহীন প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাটে এ আয়োজন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা বাবুল মাষ্টার, আমির হোসেন, আনোয়ার হোসেন ও উত্তর জয়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন প্রমুখ। 

বিএনপি নেতা মো. মোস্তফা বাবুল বলেন, চন্দ্রগঞ্জ থানার ওসির নির্দেশে আমরা সালিসি বৈঠকে বসি। কিন্তু দুলাল আমার সঙ্গে খারাপ আচরণ করে। এতে যুবদল নেতা আব্দুল মুকিত সোহেল প্রতিবাদ করে। কিন্তু দুলাল সংবাদ সম্মেলনে অভিযোগ করে আমরা তার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা। সে মামলাবাজ, মানুষের নামে অযথা মামলা দেয়।

ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, দুলালদের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। এ পর্যন্ত তারা আমার বিরুদ্ধে ১০-১২ টি মামলা দিয়েছে। একাধিকবার আমার ওপর হামলা চালিয়েছে। জমির বিরোধ নিয়ে সালিসি বৈঠক না মেনে সে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। কথা বললেই সে মামলা দেয়, সে মামলাবাজ। 

প্রসঙ্গত, এর আগে একই বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম দুলাল সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা মোস্তফা বাবুল মাষ্টার, যুবদল নেতা আব্দুল মুকিত সোহেল ও ব্যবসায়ী আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। জমি সংক্রান্ত বিরোধে আনোয়ার ভাড়াটে লোকজন দিয়ে দুলালদের ওপর বিগত সরকারের সময় একাধিকবার হামলা করায় এবং এখন বিএনপি নেতাদের দিয়েও হামলা চালিয়েছে বলে অভিযোগ চালায়। সবশেষ ২৪ মে দুলালের ছেলে আব্দুর রহমানের ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT