ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির পালন

author
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ দুপুর ১:০৮
ad003
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে গভীর শ্রদ্ধা, দোয়া,  দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন  বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা,জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভ, সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার বাদ জোহর স্থানীয় বাগিচা পাড়া মাদ্রাসায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রধান, এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ সহ দলীয় নেতা কর্মীরা,উপস্থিত সকলের অংশগ্রহণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেষে বিকেল চারটায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব সহ শহর ও থানা এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দল করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে জানতে হবে তার আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভবে এগিয়ে যেতে হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT