ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

author
শাকিল আহম্মেদ, সিটি রিপোর্টার

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৮
ad003
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি'র প্রতিষ্ঠাতা  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় উপজেলা গোলাকান্দাইল এলাকায় স্থানীয় সংসদ সদস্যর বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, আশরাফুল হক রিপন,  আব্বাস উদ্দিন ভূঁইয়া, আমিরুল ইসলাম ইমন,  আফজাল হোসেন ভুঁইয়াসহ আরো অনেকে  ।

দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT