ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

author
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮
ad003
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের নিমতলা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক  জুলফিকার আলীর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবীউল ইসলাম, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সহসভাপতি আব্দুল মজিদ মণ্ডল, সহসম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরতুজা হক অস্টিনসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং বিগত ফেসিষ্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে নিহত নেতা–কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। তাঁরা বলেন, দলের ভেতরের মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানসহ প্রয়াত নেতা–কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতা–কর্মী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশনেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT