কোরবানির বর্জ্য অপসারণে পবিত্র ঈদুল আযহা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি প্রতিনিয়ত সিটি কর্পোরেশন আওতাধীন নগরীর অলি গলি ঘুরে ঘুরে দেখছেন এবং দ্রুত বর্জ্য অপসারণে ময়লার গাড়িতে বসেই পরিচ্ছন্ন কর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। তার উৎসাহ এবং নির্দেশনা পেয়ে পরিচ্ছন্ন কর্মীরা ময়লা অবসারণে কাজ করে যাচ্ছেন।
এদিকে নগরবাসী তার কাজের পঞ্চমুখ হয়ে প্রশংসা করছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান একজন রাজনৈতিক ব্যক্তিই নন নগর বাস্তবায়নে তিনি অনড় অবস্থানে রয়েছেন। নগরীতে যেন ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াতে না পারে সেজন্যে তিনি কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন আমি ওই দায়িত্ব পালন করছি। নগরবাসীর সেবা দেওয়া আমার মূল লক্ষ্য। আমি শুধু লক্ষ্য অর্জনে কাজ করছি।
তিনি বলেন, আমি জনগণের সেবা দিতে মাঠে নেমেছি। যতদিন আমার উপরে অর্পিত দায়িত্ব থাকে আমি এই দায়িত্ব কঠোরভাবে পালন করবো। জনগনের স্বার্থে আমার দায়িত্ব অব্যাহত থাকবে।