ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সকাল ৯:৩৮
ad003
শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামীর বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান| 

মন্ত্রী বলেছেন, আমাদের কাছে যে তথ্য প্রমান আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা|

আজ রোববার (৩১ মে) সকালে ˆশলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন| ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে| তারা আমাদেরকে জানিয়েছেন, তারা পরে সিদ্ধান্ত জানাবে| এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি|

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব| সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে| মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়|

মন্ত্রী বলেন, সরকার সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেবে| এটা আমাদের প্রতিশ্রুতি| দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে| পর্যায়ক্রমে সারাদেশে কৃষক কার্ড চালু করা হবে| মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতদের সরকারি ভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে|

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, ˆশলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান| এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, ˆশলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা প্রমুখ|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT