ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ‌দুই শিশুর মৃত্যু

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সকাল ১০:৪৮
সংগৃহীত সংগৃহীত
ad003
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও ২ শিশু মারা গেছে।

আজ রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT