ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরামে তিন পরিবারকে স্বাবলম্বী করতে গাভী উপহার

author
পরশুরাম (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সকাল ১১:০০
ad003
‎২০২১ সাল থেকে অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে প্রতি বছর গাভী উপহার দেয় পরশুরামের ভারত সীমান্তবর্তী গ্রাম আশ্রাফপুর গ্রামের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আশ্রাফপুর জনকল্যাণ সংগঠন।
‎
আজ রোববার (৩১ মে) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে লটারি পদ্ধতির ভিত্তিতে অসচ্ছল তিন পরিবারকে গাভী প্রদান করা হয়।
‎
‎সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে গরু উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান বাবু, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সংগঠনের উপদেষ্টা আবুল হোসেন সুমনসহ সংগঠনের সদস্য ও গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন। 
‎
‎এ সময় তিনটি পরিবারকে স্বাবলম্বী করতে পরিবারের সদস্যদের মাঝে গাভী উপহার দেন সংগঠনের সদস্য ও গ্রামবাসী।
‎
‎অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ১৭টি গাভী সংগঠনটির পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে।
‎
‎আশ্রাফপুর জনকল্যাণ সংগঠনের সদস্যরা দরিদ্র ও অসহায়দের মাঝে সহায়তা,রমজানে ইফতার সামগ্রী বিতরণ,অসুস্থদের চিকিৎসা সামগ্রী প্রদানসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT