ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

author
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ দুপুর ১২:২৮
ad003
কুমিল্লার বরুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে শনিবার দিনব্যাপী ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এর সার্বিক তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ৯টা থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

এ ক্যাম্পে বরুড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের সকল সাধারণ স্বাস্থ্য সেবা, মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতি সেবা , শিশু স্বাস্থ্য সেবা, নাক কান ও গলা রোগ, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষকে সেবা প্রদান করা হয়েছে। বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে এ সেবা আমরা দিয়ে যাবো৷ সুন্নাতে খাৎনা চলবে আজ থেকে সাতদিন। বরুড়া পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নে আমরা ধারাবাহিক ভাবে এ সেবা দিয়ে যাবো। 

এদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০০ ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এম পি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT