ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানী ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিকী ম্যাচ অনুষ্ঠিত

author
কাশিয়ানী ( গোপালগঞ্জ ) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ দুপুর ৩:২৯
ad003
পবিত্র ইদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পারুলিয়া খেলায মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে  এ ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সাংসদ   সেলিমুজ্জামান সেলিম এমপি। প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ্য রাখে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে তরুণদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়”। তিনি আয়োজকদের সাধুবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক-সাহিত্যিক ও কাবি সাবরিনা শুভ্রা, জেলা খাদ্য কর্মকর্তা শরীফ তারিকুজ্জামান মনু , কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মোল্লা, কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবজাল হোসেন, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান।

সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান মফিজ।

এছাড়া মাঠে উপস্থিত ছিলেন, কাশিয়ানী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, কাশিয়ানী উপজেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক বিল্লাল খান, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুসহ প্রমুখ। 

এ প্রতিকী ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সাংসদ জনাব সেলিমুজ্জামান সেলিম। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে দুই দল মাঠে নামায় দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। ইদের ছুটিতে এমন আয়োজনে স্থানীয় ফুটবল প্রেমীরা ব্যাপক সাড়া দেন। হাজার হাজার মানুষ এ খেলা উপভোগ করে।

আয়োজক মাহফুজুর রহমান মফিজ বলেন রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের পক্ষে জানান ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT