ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিটারে পাচ টাকা বাড়ল অকটেন পেট্রল কেরোসিনের দাম

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সন্ধ্যা ৭:০২
ad003
জুন মাসের জন্য ডিজেলের মূল্য অপরিবর্তিত রেখে এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের মূল্য লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। 

রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে মূল্য নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রিমূল্য ডিজেল ১১৫ টাকা লিটার, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা মূল্য  পুনর্নির্ধারণ করা হলো।

সোমবার (১ জুন)  থেকে নতুন  এ মূল্য কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে মে মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT