ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নারী নিহত,আহত ৯

author
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সন্ধ্যা ৭:০০
ad003
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার রাত ৯টার সময় উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়বকুণ্ড বাজার এলাকায় রাস্তার পাশে একটি নোহা গাড়ি পার্কিং করে সড়কে ওঠার চেষ্টা করলে পেছন থেকে দ্রুত গতিতে আসা চট্টগ্রামমুখি সৌদিয়া পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

এ সময় বাসটির পেছনে থাকা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিসহ বাজারের ভেতরে একটি ফলের দোকানে ঢুকে পড়ে।

এসময় সিএনজিতে  থাকা এক নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া  আরও চার যাত্রী ও ফলের দোকানের একজন ব্যবসায়ী আহত হন। অন্যদিকে উল্টে যাওয়া বাসের প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। তার মধ্য গুরুতর আহত হয়েছে পাঁচজন।  

আহতদের মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহতদের  স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের  সদস্যরা যানবাহন সরিয়ে নিলে  যান  চলাচল  স্বাভাবিক হয়।  


এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক যায়যায়দিন কে  বলেন, “বাড়বকুণ্ড এলাকায় বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় নিহত এক নারীকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের  হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT