ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বানিয়াচংয়ে মাঠে ফুটবল খেলার আধিপত্য বিস্তার

দুই পক্ষের সংঘর্ষ, যায়যায়দিন প্রতিনিধি আহত

author
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ সকাল ৯:০৫
ad003
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পূর্ব আদমখানী মাঠে ফুটবল খেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রোববার (৩১ মে) বিকেলে দক্ষিণ নন্দীপাড়া ও ইনাতখানী এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হলে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আদমখানী মাঠে ফুটবল  খেলার সময় নির্ধারণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। 

এ সময় সংঘর্ষকারীদের ছোড়া ঢিলের আঘাতে দৈনিক যায়যায়দিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ জোবায়ের জসিম এর কপালেও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকও  ডান পায়ে আঘাত পান। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT