ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১ জুন, ২০২৬ সকাল ১১:১৯
সংগৃহীত সংগৃহীত
ad003
দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। তবে এসময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য নেই। এ নিয়ে গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

আজ সোমবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল রোববার (৩১ মে)  সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৯৮ জন।

১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৭০।

উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৭ হাজার ৯০২ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩ হাজার ৭২২ জন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT