ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় অসহায়দের মাঝে ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

author
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ সকাল ১১:২৩
ad003
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অর্থ বিতরণ করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মোঃ এনামুল হক। 
পত্নীতলা উপজেলায় মোট ৫ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া আগামীকাল ধামইরহাট উপজেলায় ৪ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মোঃ মারুফ আহমেদ, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুল মুকিম এবং নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মুফাসসাল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT