গোপালগঞ্জে ঈদ পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে জেলার ভাটিয়াপাড়া, পুলিশ লাইনসহ গুরুত্বপূর্ন বাসস্টান্ডগুলিতে বিআরটিএ নানা পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন রুটে বাস ছাড়ার শুরুতে ভিজিলেন্স টিম কাজ করেছে।
নিরাপদে যানবাহন পরিচালনা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, বেপরোয়া ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালক ও কন্ডাক্টরদের প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতামূলক ব্রিফিং প্রদান কার্যক্রম প৪রিচালনা করেছে। বিভিন্ন বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদান করাসহ প্রতিটি কাউন্টারে তালিকা টানানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসব কার্যক্রম পরিচালনাকালে কাশিয়ানি উপজেলা নির্বাহী অফিসার, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভুমি), সদর উপজেলঅ নির্বাহী অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, আমরা ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে যথাসাধ্য চেষ্টা করেছি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের সচেতনতায় কাজ করেছি। তবে মহাসড়কে অটোভ্যান ও ইজিবাইক যত্রতত্র চলাচলের কারনে এবং পরিবহন চালকরা ট্রাফিক আইন না মানার কারনে দুর্ঘটনা লেগেই আছে। মহাসড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে তিনি সকল শ্রেনীপেশার মানুষের সচেতনতা ও সহযোগীতা কামনা করেন।