ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে ২৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ১

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ সকাল ১১:৩৭
ad003
নীলফামারীর সৈয়দপুরে থানা-পুলিশের মাদক-বিরোধী অভিযানে ২৫বোতল এসকাফ’ কফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ার মৃত. মনির উদ্দিনের ছেলে মোহাম্মদ আমানত হোসেন ওরফে রকি (৩৯)।

পুলিশ জানায়, রোববার (৩১ মে) সৈয়দপুর থানার একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে ২৫ বোতল এসকাফ’ কফ সিরাপসহ মোহাম্মদ আমানত হোসেন ওরফে রকি (৩৯)’কে গ্রেফতার করে সৈয়দপুর থানায় মামলা (নং-১(৬)/২৬) দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করেছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT