ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কবির নজরুলের দ্রোহ ও সাম্যের বাণী ছড়িয়ে দিতে সাঘাটায় পাঠচক্র

author
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ সকাল ১১:৪০
ad003
নতুন প্রজন্মের মাঝে নজরুলের বই ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এই উৎসবমুখর ও জ্ঞানগর্ভ পাঠচক্রের  মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও আদর্শকে তরুণদের হৃদয়ে জাগ্রত করার লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় এক মুখর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৫ মে ২০২৬ তারিখে বেলা ১১টায় মথরপাড়া কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে  (বটতলাবাজার) এলাকার 'আব্দুস সালাম মাস্টার-মনোয়ারা বেগম পাঠাগার' তাদের নিজস্ব হল রুমে এই ব্যতিক্রমী সাহিত্যিক আড্ডা ও আলোচনা সভার আয়োজন কর হয়। স্থানীয় নজরুলানুরাগী, সচেতন তরুণ ও বিপুল সংখ্যক পাঠকের উপস্থিতিতে কবির সৃষ্টিশীল জীবন ও তার রচনার প্রাসঙ্গিকতা নিয়ে দিনব্যাপী  আলোচনা করেন স্হানীয় পাঠক  সাহিত্য সংস্কৃতির প্রেমিক তরুণ প্রজন্মের পাঠচক্রবৃন্দ। 

পাঠাগারের  প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এই পাঠচক্রটি স্থানীয় সাহিত্যপ্রেমী ও তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। পাঠচক্রে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম এই জাতির মুক্তির জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন এক তুমুল প্রতিবাদী কণ্ঠস্বর। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তার কলম কখনো থেমে থাকেনি। বাংলা সাহিত্যের সব শাখাতেই তিনি অনন্য মুন্সিয়ানা দেখিয়েছেন। গান, কবিতা, প্রবন্ধ, গল্প কিংবা উপন্যাস সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে কবি নজরুলের স্বতঃস্ফূর্ত পদচারণা বাংলা ভাষা ও সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এমন কালজয়ী ও প্রতিভাবান কবি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে এক মর্যাদাপূর্ণ ও উঁচু স্থান দিয়েছেন।

পাঠচক্রে সভাপতির বক্তব্যে ওমর ফারুক অত্যন্ত আকর্ষণীয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "নজরুল কেবল অতীতের কোনো কবি নন, তিনি আমাদের বর্তমান ও ভবিষ্যতের অন্তহীন প্রেরণা। আজকের তরুণ সমাজ যখন নানামুখী সাংস্কৃতিক আগ্রাসন ও নৈতিক অবক্ষয়ের মুখোমুখি, তখন নজরুলের সাম্যবাদী ও দ্রোহের চেতনা আমাদের মুক্তির পথ দেখাতে পারে। তার সাহিত্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আমাদের মনন ও চিন্ত জগতকে সমৃদ্ধ করতে হলে নজরুলের সাহিত্যকে আরও বেশি করে পড়তে হবে। আর এই উদ্দেশ্যেই আব্দুস সালাম মাস্টার-মনোয়ারা বেগম পাঠাগার নিয়মিত এমন পাঠচক্রের আয়োজন করে যাবে, যাতে নতুন প্রজন্ম নজরুলের আদর্শে উজ্জীবিত হয়ে একটি মানবিক সমাজ গঠনে ভূমিকা ও প্রাণবন্ত এই পাঠচক্রে উপস্থিত সকলে নজরুলের সাহিত্যকর্ম থেকে কবিতা আবৃত্তি ও পাঠ করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সামছুল কবির সোহল, সহ সভাপতি মোন্তাছির রহমান, সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান, মোকছেদুর রহমান, রাজু আহম্মেদ, জিহাদ মন্ডল,  সোহাগ খোন্দকার প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT